কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১০ জুন, ২০২৪ এ ১০:১৬ AM

কী সেবা কীভাবে পাবেন

কন্টেন্ট: পাতা

কী সেবা কীভাবে পাবেন

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে প্রতিদিন ১৩ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করা হয়। এর মধ্যে নিজস্ব অনুষ্ঠান ৭ ঘণ্টা, জাতীয় অনুষ্ঠান (ঢাকা থেকে সমগ্র বাংলাদেশে একযোগে প্রচারিত) ৪ ঘণ্টা এবং বিবিসি সংবাদ ২ ঘণ্টা।

নিজস্ব অনুষ্ঠানঃ

ক) মিডিয়াম ওয়েভঃ ৯৯৯ কিলো হার্জে ৪ ঘণ্টার অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন দুপুর ২ টা ৫০ মিনিট হতে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট পর্যন্ত ।

খ) এফ এমঃ ৯২ মেগাহার্জে প্রতিদিন সকাল ৭ টা হতে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত আধ ঘণ্টা। রাতের অনুষ্ঠান ৮ টা হতে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত ২ ঘণ্টা ৩০ মিনিট।

জাতীয় অনুষ্ঠানঃ

সন্ধ্যা ৬.৫০ মিনিট হতে রাত ১১.০০ টা পর্যন্ত মিডিয়াম ওয়েভ হতে ঢাকার অনুষ্ঠান রীলে করে শোনানো হয়।

বিবিসি সংবাদঃ

দৈনিক ৪ টি স্লটে বিবিসি বাংলা সংবাদ প্রচারিত হয় সকাল ৬.৩০ মিনিটে ও ৭.৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে ও রাত ১০.৩০ মিনিটে এফ এম ৯২ মেগাহার্জে।

এছাড়া আমাদের স্থানীয় সংবাদ প্রচার করা হয় ০৪টি :

স্থানীয় সংবাদের সময়সূচি: সকাল ৮:১০ মিনিট, বেলা ১১:০৫ মিনিট, সন্ধ্যে ৬:০৫ মিনিট এবং রাত ৮:০০ টা।



এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন